২০১৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত মেধাবীদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে এই সংবর্ধনা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেষ্ট প্রদান করেন।

ক্রেষ্ট প্রদান পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুর রহমান বলেন, সুশিক্ষা মানুষকে সভ্য বানায়, বিবেকবোধকে সমৃদ্ধ করে। আর কুশিক্ষা মানুকে অসভ্য বানায়, বিবেকহীন করে গড়ে তোলে। সমাজের দিকে তাকালে আমরা সুশিক্ষায় শিক্ষিতদের চেয়ে কুশিক্ষায় শিক্ষিতদেরই বেশি পদচারনা দেখি।

এর কারন আমাদের শিক্ষাব্যবস্থা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছে না। ধর্মনিরপেক্ষতার নামে শিক্ষাব্যবস্থা থেকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষাকে নির্বাসনে পাঠানো হচ্ছে। এটা কখনোই কোনো জাতির জন্য সুখকর হতে পারে না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষায়ও তোমাদেরকে শিক্ষিত হতে হবে। এই দুইটার সমন্বয়ের অভাবই সমাজে বখাটেপনা এবং ইভটিজিংয়ের মত সামাজিক ব্যাধি বৃদ্ধি পাওয়ার প্রধান কারন। তোমাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের এসব কলুষতাকে নির্মুলে সক্রিয় ভুমিকা রাখতে হবে। ইসলামী ছাত্রশিবির সবসময় তোমাদের সকল ভালো কাজের পাশে ছিলো, আছে এবং থাকবে।

শাখা সভাপতি হাসান জারিপের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাখা শিক্ষা সম্পাদক গোলাম সারোয়ার, স্কুল কার্যক্রম সম্পাদক জোবায়ের হোসাইন, সমাজসেবা সম্পাদক তালহা জোবায়ের প্রমুখ।

এমবি