দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প দি স্টুডেন্ড’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৮ সালের বৃত্তি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ঢাকার উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ২০১৭ সালে অনুষ্ঠিত পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.চৌধুরী মাহমুদ হাসান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও সাংবাদিক কবি আব্দুল হাই শিকদার, এবং বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল ।
প্রধান অতিথি ড. জাফরুল্লাহ্ চৌধুরী উপস্থিত সকল অভিভাবক কে ধন্যবাদ দিয়ে বলেন, আজ যেমন আপনার সন্তানেরা অনেক ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি পেয়ে নিজেকে যোগ্য প্রমাণ করেছে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদের যথাযথ নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদের কে আগামী পৃথিবীর যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সমাজসেবা ও ছাত্রকল্যাণমূলক প্রতিষ্ঠান। একজন শিক্ষার্থীর মেধার পরিস্ফুটনের পাশাপাশি সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছে দি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
তিনি আরও বলেন, স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিক্ষার্থীদের জন্য যে বৃত্তি পরীক্ষা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে তাতে শিক্ষার্থীরা অনেক আনন্দ ও উপকৃত হচ্ছে।এই রকম সুন্দর আয়োজনের জন্য আমরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি আবদুল্লাহ আল মামুন রাসেল ছাত্রীদেরউদ্দেশ্যে বলেন, তোমরা যারা আজ স্টুডেন্টস ওয়েলফেয়ারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে বৃত্তি পেয়েছ তোমাদের জানাই অভিনন্দন।
কবি আব্দুল হাই শিকদার বলেন, তোমাদের এই কথা স্মরণ করে দিতে চাই আজ তোমরা রাজধানীর ছাত্র-ছাত্রীদের মাঝে শ্রেষ্ঠ হয়েছ, তাই বলে তুমি অনেক বড় হয়ে যাওনি। বর্তমান পৃথিবী অনেক চ্যালেঞ্জিং তাই তোমরা এখানে বসে না থেকে পৃথিবীকে গড়ার জন্য তোমাদের কঠিন অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে।
কেননা পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে প্রস্তুত হতে হবে। তাই তোমাদেরকে এখন প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহবান জানাচ্ছি।
দি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক জামিল মাহমুদের পরিচালনায় ও সদস্য সচিব আজিজুল ইসলাম সজিবের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.চৌধুরী মাহমুদ হাসান।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানের মাঝে মাঝে উচ্চারণ শিল্পীগোষ্ঠী পরিবেশনায় দেশত্ববোধক সঙ্গীত ও শিক্ষা মূলক কৌতুক পরিবেশিত হয়।
এ সময় দি স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম





