বহিষ্কৃত দুই কর্মকর্তার বহিষ্কাকরাদেশ প্রত্যাহারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের শিক্ষক-কর্মকর্তাদের একাংশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভিসি অফিসে গিয়ে তারা ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আসে। অন্যথায় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশের দায়ভার প্রশাসনকে নিতে হবে বলে জানান তারা।

জানা যায়, গত ৪ মে ভিসিপন্থি কর্মকর্তাদের উপর হামলা চালায় প্রো-ভিসিপন্থী কর্মকর্তারা। এতে সাত জন কর্মকর্তা গুরুতর আহত হন। পরে হামলাকারীদের মধ্যে হান্নান ও আলমগীর নামের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন।

বঙ্গবন্ধু পরিষদ ঝিনাইদহ জেলার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আক্তারুল ইসলাম জিল্লু ভিসিকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিন। ক্যাম্পাসে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায় আপনাকেই নিতে হবে।’

এমআইএস