গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের আশ্বাসে অবশেষে অনশন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষকদের অনশন ভাঙতে শহীদ মিনারে গেছেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সোমবার বিকালে এক বৈঠকে দাবি-দাওয়া পূরণে মন্ত্রী আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন শিক্ষক নেতারা।
বেতন বৈষম্য কমিয়ে আনার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল ১০টা থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ৮টি সংগঠন অংশ নিয়েছে।
এমআর