চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী। ২০১৭ সালে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।
মোট ১০টি বোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী। ছেলেদেরে পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ ও মেয়েদের ৭৮ দশমিক ৮৫ শতাংশ। মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় ২.১৪ শতাংশ বেশি।
এসএসসি’তে পাসের হার ৭৯.৪০, মাদ্রাসায় ৭০.৮৯ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৭১.৯৬ শতাংশ।
এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
অন্যদিকে, মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ জন। আর ছাত্রী ৫৪ হাজার ৯২৮ জন। এখানে ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে আছে।
আজ (রোববার) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রেজাল্টের কপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তরকালে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
আরও পড়ুন: এসএসসি’র ফল যেভাবে পাবেন
এমবি





