আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস।আজকের দিনটি বাঙালী জাতির জন্য কালো অধ্যায়। এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীরা রাজাকারদের সহায়তায় বাংলাদেশের সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করে।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্দোগ্যে শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় দেশের সূর্য সন্তানদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মো: আল আমিন বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চৎ জেনে বাঙ্গালি জাতিকে মেধাশুন্য করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই বর্বোরচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল। জাতির সূর্যসন্তানরা যে চেতনার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন আমরা তরুণ সমাজ সেই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।”

ইমন/এমবি