আগামী ১৯ নভেম্বরের মধ্যে কারিগরী শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না দিলে ২০ নভেম্বর গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরাও করবে কারিগরী শিক্ষা বোর্ডের শিক্ষক ও শিক্ষার্থীরা। একই দাবিতে ২৩ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ ও ২৫ নভেম্বর শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি কারিগরী শিক্ষক সমিতি আজ রোববার এ কর্মসূচি ঘোষণা করে।
সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ শাহজাহান সাজু এ কর্মূসূচি ঘোষণা করেন। এসময় সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মাকসুদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ শাহজাহান সাজু জানান, কারিগরী শিক্ষা বোর্ডের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে বাবসায় ব্যসস্থাপনা (বিএম) বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীভূক্ত কলেজগুলোতে অনার্সে ইংরেজি ও বাংলা ছাড়া অন্য কোনো বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না। এরই প্রতিবাদে বেসরকারি কারিগরী শিক্ষক সমিতি এ কর্মসূচি ঘোষণা করেছে।
এএইচ





