সংগঠনটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে র্যালিতে ও সেক্রেটারি আব্দুর রহিম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।
র্যালি পরবর্তী সমাবেশে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করেছি। এখন তোমাদের দায়িত্ব দেশের এই গৌরব ধরে রাখা। আমি বিশ্বাস করি, ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির সকল সদস্য এ দায়িত্ব পালন করতে সক্ষম হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওয়াইবিএফ’র সাবেক সভাপতি মেহেদী হাসান পারভেজ বলেন, দেশের সার্বিক উন্নতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা আবশ্যক। তাই তোমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ওয়াইবিএফ সভাপতি হুমায়ুন কবির তার বক্তব্যের সংগঠনটির সামাজিক কার্যক্রমের পাশাপাশি দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনি সকল সদস্যকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
র্যালিতে রাজধানী ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ওয়াইবিএফ ২০০৯ সালে প্রতিষ্ঠিত সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক, ছাত্রকল্যাণ ও জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ক্যারিয়ার ও লিডারশিপ ডেভেলপমেন্টে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এমআই





