দীর্ঘ ৯ বছর ধরে পথ চলা স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয়’র। অসংখ্য মানুষের স্বেচ্ছায় শ্রম, অর্থ ও ভালবাসা নিয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই সংগঠনটি ।

তারই ধারাবাহিকতায় সোমবার আশ্রয় পরিচালিত পি এইচ ডি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নতুন বই বিতরণ উৎসব ২০১৭।

22222

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন বাংলাদেশের স্বাধীনতায় অসামান্য অবদান রেখে যি‌নি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন, লেফট্যানেন্ট কর্নেল (অব.) দিদারুল আলম বীরপ্রতিক। বিশেষ অতিথি ছিলেন ডিএমপি’র কর্মকর্তা জনাব রাজু আহমেদ।

15910177_1375619965828048_2146403410_n

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রয়ের উপদেষ্টা শাহানা ইয়াসমিন। এছাড়াও আশ্রয়ের নি‌বে‌দিতপ্রাণ ভলান্টিয়ার ও স্কুলের শিক্ষক- শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির আন্ত‌রিক উপ‌স্থি‌তি ও স্বপ্রনো‌দিত উৎসাহ প্রদান আশ্রয়ের পথচলা ও সাম‌গ্রিক কাজ‌কে আরো গ‌তিশীল ও প্রানবন্ত কর‌বে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কর্মকর্তারা।

এমএনজে