জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৩-১৪ ইং শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ২৮ এপ্রিল।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান।
আগামী বুধবার দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে। ভর্তিচ্ছুদের নিজ নিজ বিভাগ থেকে ফরম নিয়ে ওই দিন বেলা ১২টার মধ্যে দরখাস্ত জমা দিতে হবে। এরপর ওই সময় উপস্থিত ভর্তিচ্ছুদের মধ্যে থেকে মেধাক্রমে ভর্তি শুরু হবে।
বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.juniv.edu/) পাওয়া যাবে।  
এছাড়া কোনো বিভাগে আসন শূন্য থাকলে ১৬ এপ্রিল বুধবার দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে আগ্রহী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]