ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। নিজ নিজ ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে এ তথ্য জানা গেছে।
ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। ১ মার্চ থেকে ক্লাস শুরু হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।
আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠিত হবে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd)  পাওয়া যাবে।

[b]ঢাকা: ( ২৬ টাইমনিউজবিডি.কম ) // ই এইচ[/b]