জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রথমবারের মত ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। যেকোনো পরীক্ষার্থী অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের ভোগান্তি আর থাকবে না। দূর-দূরান্তের কলেজ কর্তৃপক্ষকেও আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না। এর ফলে সময় ও অর্থের অপচয় রোধ হবে।
এ পদক্ষেপ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের অংশ।
প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/admit)থেকে জানা যাবে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





