জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোস্তফা আল বারি রাফি বিহঙ্গ বাসের ধাক্কায় আহত হয়। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জবির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায় রাফি ক্লাস শেষ করে তার বন্ধুর সাইকেল নিয়ে বাসায় যাচ্ছিল।জবির গেট পার হওয়ার সময় বিহঙ্গ বাস এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার পায়ে আঘাত পায় ও তার সাইকেলর পেছনের চাকা বাকা হয়ে যায়।
এই ঘটনার সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড.মোহাম্মদ রেজাউল হোসাইন,জবি শিক্ষক আতিয়ার রহমান ও কোতওয়ালি থানার সাব-ইন্সপেক্টর মোঃআতোয়ার হোসাইন, বিহঙ্গ বাসের ড্রাইভার ও লাইনম্যানের সাথে আলোচনার মাধ্যমে রাফির চিকিৎসা ও সাইকেলের ক্ষতিপূরণ এর মাধ্যমে সমস্যার সমাধান হয়।
ফারুক/এএস





