কড়া নিরাপত্তা ব্যবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে রংপুরে ২০টি সেন্টারে বেরোবির এই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, সবগুলো কেন্দ্রেই নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

প্রথম দিন অনার্স প্রথম বর্ষের এ, বি ও সি এই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হচ্ছে। এবারের পরীক্ষায় ৬১ হাজার ৬‘শ ৬৬ জন অংশ নিচ্ছে।

এআর