জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চার দিনের ধর্মঘটের ডাক দিয়েছে শাখা ছাত্রদল। শনিবার সকাল ৮টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত এ ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়।
জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, জাবি শাখা ছাত্রদলের আটক নেতাদের নিঃশর্ত মুক্তি ও ক্যাম্পাসে পূর্ণাঙ্গ সহবস্থানের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
এ ছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মভাবে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।
কেএইচ





