ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)’র ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
শামীমুল ইসলাম সুমন’কে সভাপতি ও মুস্তাফিজুর রহমান’কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৩ সদস্যের কমিটি করা হয়।
আজ (৩০ জানুয়ারি) বুধবার দুপুর ১ টায় টিএসসিসিতে অনুষ্ঠিত এক সাধারন সভায় সিওয়াইবি ইবি শাখার প্রধান উপদেষ্টা ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মো. মেহের আলী এই কমিটি ঘোষণা করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলা বিভাগের অধ্যাপক ড. রাশীদুজ্জামান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল ও সিওয়াইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ইবি শাখার সদ্য বিদায়ী সভাপতি ইমরান শুভ্র।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ ও এ.আর রাশেদ। যুগ্ন-সম্পাদক ওয়াহেদ আলী। সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, সহকারী সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম, অফিস সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক সাজেদা আক্তার জলি, সহকারী অর্থ সম্পাদক মাজহার উদ্দিন, প্রচার সম্পাদক রতন আলী, সহকারী প্রচার সম্পাদক মাইনুর রেজা।
ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার মুন্নি, নিরাপদ খাদ্য বিষয়ক সম্পাদক ইজাবুল বারী, পাবলিক রিলেশন সম্পাদক সাইফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রয়, মিডিয়া বিষয়ক সম্পাদক শরিফ আহমেদ, গবেষণা সম্পাদক রেশমা আক্তার। এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, তাসকিন হাবিব আকাশ, কামনা খাতুন, আরমান হোসাইন, নজরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবতন্ধি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা ও গণ বিশ্ববিদ্যালয়’সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
মুনজুরুল/এমবি





