সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বর্জন করেন।
রাজধানীর উত্তরার আজমপুরে শুক্রবার বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা সরকারের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নেন উত্তরা ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, অতীশ দিপঙ্কর ইউনিভার্সিটি, শান্তামারিয়াম টেকনোলজিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইআর/ এআর





