অনির্দিষ্টকালেল জন্য বন্ধ থাকা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্লাশ ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম শনিবার থেকে শুরু হবে।

এছাড়া সব আবাসিক হল শুক্রবার সকাল ৮ টায় শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোশাররাফ হোসেন স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের জের ধরে গত ১৮ সেপ্টেম্বর রুয়েটের একাডেমিক কার্যক্রম ও হলসমহূ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রর্দশন করে হলে প্রবেশ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের হলে ও ক্যাম্পাসে অবস্থানকালে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

শনিবার থেকে সব বিভাগের ক্লাশ রুটিন অনুযায়ী শুরু হবে। এছাড়া স্থগিতকৃত পরীক্ষাসমূহের তারিখ নিজ নিজ বিভাগ থেকে ঘোষণা করা হবে।

রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ সকল শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

ক্যাম্পাসে যে কোন অপ্রিতীকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এসএইচ