ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারসহ বিভিন্ন কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য তদন্ত কমিটি পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (ইউজিসি)।
গত ২২ সেপ্টেম্বর অতি জরুরি এক ফ্যাক্সযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বারাবর একটি নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যায় মুঞ্জুরী কমিশন।
ফ্যাক্সে উল্লেখ করা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আবদুল হাকিম সরকারের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয় এবং ইউজিসি কর্তৃপক্ষের নিকট কয়েকটি গুরুতর অভিযোগ উত্থাপিত হলে কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
নোটিশে আরো উল্লেখ করা হয়েছে ইতিপূর্বে উপাযার্চসহ অনান্য কর্তৃপক্ষের বিরুদ্ধে আরো একটি অভিযোগ উত্থাপিত হলে অভিযোগ তদন্তে তখনও একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
গঠিত তদন্ত কমিটি আগামী ৯ ও ১০ তারিখে বিশ্ববিদ্যালয়ে এসে সড়েজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
উত্থাপিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কারো কোন মতামত থাকলে উক্ত তারিখে উপস্থিত থেকে তদন্ত কমিটিকে তদন্তে সহায়তা করার জন্য উক্ত নোটিশে অনুরোধ জানান হয়েছে।
এমএস/ এআর





