২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমফিল কোর্স ও পিএইচডি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের আবেদনপত্র উত্তোলন ও জমা দেয়ার সময়সীমা বাড়িয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

বর্ধিত সময়সীমা অনুযায়ী আবেদনপত্র ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তোলন এবং ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেয়া যাবে।

এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তির (নং-২৭/শিক্ষা/ইবি-২০১৪/৩০৮৬, তাং-২৬/১১/২০১৪) অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এআর