ঢাকার ধামরাইয়ে ৩৩ এসএসসি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে একটি বাস। এতে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭-১৮ জনই পরীক্ষার্থী।

তবে শিক্ষার্থীদের উদ্ধার করে পরীক্ষার কেন্দ্রে পাঠানো হয়েছে।

আজ (০৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৯টার দিকে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের ভাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের ধামরাইয়ের কালামপুর হারুণ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, সামনের চাকা ফেটে যাওয়ায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে বসুন্ধরা মডেল হাই স্কুলের ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলেন। বাসটিতে থাকা পরীক্ষার্থীরা ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।

এমবি