শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পীস স্কুল যারা পরিচালনা করছেন তারা আমাদের স্বাধীনতার চেতনার বিরোধী শক্তি। তারা এখানে এমনই মনোভাব তৈরি করছেন যেগুলো জঙ্গিবাদ তৈরির ক্ষেত্রে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিপথগামী করতে উৎসাহিত করে।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, পীস স্কুলে যে লেখাপড়া হচ্ছে, পরিবেশ সৃষ্টি হচ্ছে, মানসিকতা গড়ে তোলা হচ্ছে এটি আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীর জন্য, দেশের জন্য কখনও মঙ্গলকর নয়। যার জন্য এ ধরনের প্রতিষ্ঠান আমরা চালাতে দিতে পারি না।

এমএনজে