ইসলামী বিশ্ববিদ্যালয় ও কোয়ালিশন এগেনিস্ট টোবাকো ট্রাক্স এ্যান্ড ট্রেরিজম (CATTT) এর যৌথ আয়োজনে তামাক, মাদক ও জঙ্গী বিরোধী কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালি ও বীর শ্রেষ্ট হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে  অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রতিমন্ত্রী এম এ মান্না।

20170119_132550প্রফেসর ড. সাইদুর রহমান ও আরমিন খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাটের সভাপতি আলী নিয়ামত। অলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতান প্রোভিসি ড. শাহিনুর রহমান, কুষ্টিায় জেলা প্রশাসক জাহির রায়হান এবং ঝিনাইদাহের জেলা প্রশাসক ড. মাহবুবুল আলম তালুকদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, আবাসিক হল, দফতর নিজ নিজ ব্যানারে অংশ গ্রহন করে। এর আগে প্রশাসন ভবনের সামনে থেকে র‌্যালি নিয়ে বীর শ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে মিলিত হয় অংশ গ্রহনকারীরা।

হিমেল/জারিফ