বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষে কলেজ অব ইকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর ডিন ও সহযোগী অধ্যাপক তায়েহউন চ্যাং ‘এমওসি’তে সাক্ষর করেন। এর ফলে নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এনভায়রনমেন্টাল ইকোলজি, কৃষিসহ সংশ্লিষ্ট শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা সহজতর হবে। এছাড়া এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে অনুষদ ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণা এবং ল্যাব সুবিধা আরো বৃদ্ধি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, প্রভাষক ড. মাহবুব আলম, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ডেপুটি রেজিস্ট্রার আ.শ.ম শরীফুর রহমান ও ব্যক্তিগত কর্মকর্তা কে এম মেহেদি হাসান প্রমুখ।





