অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে রবিবার সকাল থেকেই ক্যাম্পাসের অনুষদ ভবনের নিচে শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। এতে ইবি শিক্ষক সমিতির শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

শিক্ষক সমিতির সভাপতি এইচ এম আখতারুল ইসলাম জানান, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অসম্মান করা হয়েছে। সরকার দ্রুত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে রবিবার কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

জেআই