ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। মঙ্গলবার বেলা ১০ টায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে বিভাগের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগের শিক্ষক মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ ও অধ্যাপক ড. এমতাজ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. শাহাবুল আলম। এছাড়াও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নবীনদের রজনীগন্ধা ও গোলাপ দিয়ে বরণ করে নেয় বিভাগের প্রবীণরা। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাহিদ/এসএম





