জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা আগামী ১ থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।
তবে এখনো বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হয়নি। আগামীকাল রোববার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
এআর





