রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ “এর্নাজি এন্ড পাওয়ার বিষয়ক ICEP ২০১৬” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে অষ্ট্রেলিয়া গমন করেছেন। 

মঙ্গলবার রাতে উপাচার্যের নেতৃত্বে রুয়েটের তিন সদস্যের একটি প্রতিনিধি দল অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিনিধি দলের অপর দু’জন সদস্য হচ্ছেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান ড. মোঃ এমদাদুল হক এবং একই বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।

প্রতিনিধি দলটি সিডনির আরএমআইটি ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত “এর্নাজি এন্ড পাওয়ার বিষয়ক ICEP ২০১৬” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করবেন। এছাড়া সিডনির আরএমআইটি ইউনির্ভাসিটি এবং মের্লবোনে ইউনির্ভাসিটি অব নিউ সাউথ ওয়েলেস কর্তৃপক্ষের সাথে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন বিষয়ক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবেন।

আশিক/নাজিব