বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৫ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৮৩ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে দ্বিতীয় বর্ষে মোট ৪২ হাজার ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ২৯ হাজার ৮৫১ জন শির্ক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার ৭০ দশমিক ৭২ ভাগ।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ২৬ জন ‘এ’+, ৪ হাজার ৭৯৮ জন ‘এ’, ৯ হাজার ৯৭ জন ‘এ’ (-), ৮ হাজার ৮৬১ জন ‘বি’, ৬ হাজার ৭৮২ জন ‘সি’ এবং ২৮৭ জন শিক্ষার্থী ‘ডি’ পেয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৬ হাজার ১৫৪ জন ছাত্র অর্থাৎ শতকরা ৫৯ দশমিক ০৫ এবং ১৩ হাজার ৬৯৭জন ছাত্রী অর্থাৎ শতকরা ৯২ দশমিক ২০ ভাগ। একই সাথে ৪১ হাজার ৫৫ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
এছাড়া (GPA) bou.ac.bd এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফলাফল পেতে bou<space>student ID (11digits without any space, for example 14010810001) লিখে বাংলা লিংক-এ ২৭০০ এবং অন্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।
জারিফ





