বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তিকরণ (বারের সনদ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজে ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এই পরীক্ষা গ্রহণ করে বার কাউন্সিল।
বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ১ ঘণ্টা সময়ের জন্য এ পরীক্ষা নেয়া হয়। পরে একইদিন রাতে ফলাফল প্রকাশ করা হয়।
এমসিকিউ পরীক্ষায় ১৯,৮৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৫,৮০৮ জন।
এআর





