পলিটেকনিক ডিপ্লোমা পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে যশোর এলাকা থেকে তাদের আটক করে। আটকৃতদের নাম জানা যায়নি। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া পলিটেকনিক ডিপ্লোমা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এএইচ





