ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের জন্য এবং পূর্বাচলে ছাত্রদের জন্য হল নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ (রবিবার) সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এমন আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে গত ১ আগস্ট থেকে টানা আন্দোলনে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ২০১৪ সালের ২৩ মার্চ কেন্দ্রীয় কারাগারের জমির দাবিতে জবি কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সাড়া না পাওয়া গেলেও বিকল্প ন্তিার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসএম





