রাজশাহীর প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

শনিবার দুপুর সোয়া দুইটায় তিনি বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম সাইদুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শামীম আহসান পারভেজ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর তারিক সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. শহীদুর রহমান, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমান, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক অবস্থা সম্পর্কে আলোচনা করেন। এ সময় অধ্যাপক ড. এম সাইদুর রহমান খান বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে ধন্যবাদ জানান।

এমকে