খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ১ম বর্ষের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বই বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু।

মাদরাসা গভর্নিং বডির সভাপতি মো: এরশাদুজ্জামান সভায় সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ ও খাগড়াছড়ি জেলা জমিয়ভাতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক কাজী মো: সলিম উল্যাহ।

তাজুল ইসলাম মাদরাসার আলিম শ্রেণীর শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান সমাজের কল্যানে কাজে লাগানোর পরামর্শ দিয়ে বলেন, মাদরাসা শিক্ষিতরাও সমাজের কল্যাণে বড় ধরনের ভুমিকা রাখতে পারে।

তিনি বলেন, মাদারাসা থেকে লেখাপড়া করে অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় নিজের অবস্তান তৈরী করে নিয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাজী মো: আরশাদ উল্যাহ, মাদারসার সাবেক ছাত্র মো: জিয়াউর রহমান ও মাদরাসার সহকারী সুপার মাও: মো: হানিফুর রহমান প্রমুখ।

আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন মাদরাসার সহকারী মৌলভী মাও. মো: নজির আহাম্মদ। পরে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ মাদারাসর আলিম ১ম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ করেন।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর