চাকরির আশ্বাস না পেয়ে বাস চলাচলে বাধা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দলোনরত বহিরাগত সাবেক ছাত্রলীগ নেতারা। তাদের হুমকির মুখে বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে জানা যায়।
পরিবহন অফিস সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর থেকে বন্ধ থাকার পর পুলিশ প্রহরায় বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। সকাল সোয়া আটটায় কুষ্টিয়া থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে বাস ছাড়া হয়। গাড়ি কুষ্টিয়ার চৈরহাস মোড়ে পৌছালে কেবা কারা চাকরি প্রত্যাশী পরিচয়ে গাড়িড়র চালকদের হুমকি দেয়।
হুমকির মুখে বাস ফিরে যেতে বাধ্য হয়। ঝিনাইদাহ থেকেও কোন গাড়ি ক্যাম্পাসে আসে নি। আজ দ্বিতীয় দিনেও ক্যাম্পাস ছিল শিক্ষক-শিক্ষার্থী শূন্য।
এদিকে প্রশাসনের এমন গাফিলতিকে দুর্বলতা হিসেবে দেখছে শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের মতে দুর্বল প্রশাসন সুষ্ঠভাবে ক্যাম্পাস পরিচালনা করতে বার বার ব্যার্থ হচ্ছে।
তারা অভিযোগ করেন, দুর্বল প্রশাসনকে সামনে রেখে কুচক্রী মহল তাদের ফায়দা লুটছে। প্রশাসন শিক্ষার্থীদের কথা চিন্তা করে না। মুষ্ঠিমেয়ে লোকের স্বার্থে আর প্রশাসনে বিভক্তির কারনেই এমনটা হচ্ছে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহবুবা ইতি ক্ষোভ প্রকাশ করে বলেন-“কে বা কারা মোবাইল ফোনে হুমকি দিল আর তাতেই প্রশাসন বাস চলাচলে অক্ষম। এটা মেনে নেয়া যায় না। এটা একটা বিশ্ববিদ্যালয়। এর প্রশাসনকে হতে হবে শক্তিশালী।”
পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান বলেন-‘ আমরা চেষ্টায় আছি। তাড়তিাড়ি বাস চলাচল স্বাভাবিক হওয়ার আশাকরছি।’
এসএইচ





