বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদ হত্যাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১১টা থেকে বিজয় চত্বরে এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষক। ছাত্রলীগের চাপে এ কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারেনি উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র।
জানা যায়, সকাল থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রকে তাদের কার্যালয়ে আটকে রাখে ছাত্রলীগ। তারা শিক্ষার্থীদের ছাত্রলীগের ব্যানারে আন্দোলন করার নির্দেশ দেয়। এরপর সব ছাত্রকে নিয়ে ছাত্রলীগ মিছিল বের করলেও তারা এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করতে পরেনি।
উল্লেখ্য, গত সোমবার রাতে সিআর (ক্লাশ প্রতিনিধি) হওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী নির্মমভাবে হত্যা করে সাদকে।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শিক্ষা
সাদ হত্যাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদ হত্যাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে বিজয় চত্বরে এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষক। ছাত্রলীগের চাপে এ কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারেনি উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র





