রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন মাদার বখ্শ হল শাখার উদ্যোগে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদার বখ্শ হলের সামনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করেন মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ড. তাজুল ইসলাম।

স্বজনের সভাপতি ইমাম উদ্দিন ইমু বলেন, বিশ্ববিদ্যালয়ের সব হলের শিক্ষার্থীদের রক্তের গ্রæপ নিশ্চিত করতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।

আমাদের এ ব্লাড গ্রুপিং শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপিং পরীক্ষা করেছি।

এরপর ২১ আগস্ট তাপসী রাবেয়া হল, ২৬ আগস্ট মন্নুজান হল, ৩ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছি এবং আজ বুধবার মাদার বখস হলের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং করছি।

এ সময় তিনি আরো বলেন, সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের সব হলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নিশ্চিত করবো।

ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বজনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল, সাংঠনিক সম্পাদক, তারেক মাহমুদ দপ্তর সম্পাদক, আব্দুর রশিদ, স্বজনের মাদার বখ্শ হল শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক,আবুবক্কর সবুজ, আহম্মদ শেকুন প্রমুখ।

প্রসঙ্গত, ‘এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২০০২ সালের ১২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় স্বজন। বর্তমানে সারা দেশে স্বজনের ১০ হাজারের অধিক কর্মী রয়েছে।

স্বজন ২০০২ সাল হতে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৪,৫০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছি। শুর এ পর্যন্ত ৪৬,৫০০ অধিক ব্লাড গ্রুপিং করেছি।

এসএইচ