অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

এ বছর ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে।

এবার জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন ও জেডিসিতে তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী ও ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি।

এআই