'পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে দুর্গ' এই স্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাধুরী রায় চৌধুরী।

গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধনকলে মাধুরী রায় চৌধুরী বলেন, নারী ও কন্যাশিশুরা সমাজে যেভাবে নির্মম অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে এবং নারী ও পুরুষের মাঝে যে বৈষম্য তুলে ধরা হচ্ছে তা দূর করা ও নারীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে।

আজকে বাংলাদেশে নারীদের উপর এসিড নিক্ষেপ করা ও নারীদের উপর অত্যাচার-নির্যাতনের হার কমে আসছে। এটা বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলনেরই ফসল।

গণস্বাক্ষর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার জাহান জলি, আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহীন জোহরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএ