মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ এর সামার সেমিস্টার-২০১৪'র  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইউনিভার্সিটির করডোভা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিসনেস স্টাডিস বিভাগের প্রাক্তন ডিন প্রফেসর ড: আব্বাস আলী খান,বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান।
এতে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো: মাহাবুব আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের সৎ-যোগ্য ও সুনাগরিক হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মৎ রোকেয়া সুলতানা,সিনিয়র লেকচারার শেখ হাবিবুর রহমান,সিনিয়র লেকচারার মো: জামাল হোসাইন প্রমুখ।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]