ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির আবেদন ১১ জুন (রোববার) থেকে শুরু হচ্ছে।

পুন:ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন কোটায় আবেদন করতে পারবেন। অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ২৫০ টাকা জমা দিয়ে কোটার আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

১১ জুন হতে ১৭ জুনের মধ্যে আবেদনপত্র নির্ধারিত ফরমে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ সোরওয়ার্দী হোসেন-এর নিকট জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে পুনঃভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ইউনিট কর্তৃক প্রদত্ত মূল নম্বরপত্র এবং ইতোপূর্বে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট কোটায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে।
জেড