পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইশতিয়াক (২৪), আবদুল আউয়াল (২২) ও আহমদ আলী রিয়াদ (২৬)।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন বলেন, শুক্রবার সকালে সিভাসু ক্যাম্পাসে পোস্টার লাগানোর চেষ্টা করে হিযবুত তাহরিরের সদস্যরা।
বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
এআর





