দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। উপাচার্যদের সঙ্গে ইউজিসি’র বৈঠকে ঢাবিসহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেউ উপস্থিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউজিসি’র চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এখন থেকে গুচ্ছ পদ্ধতিতে চারটি ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। এতে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।

জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহে আবারও বৈঠক করে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এমবি