‘রোটার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীনগর’এর ২০১৮-২০১৯ রোটাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী জহিরুল ইসলাম তামিমকে সভাপতি ও লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সেলিম রেজাকে সেক্রেটারি করা হয়েছে।
‘প্রেসিডেন্সিয়াল কাউন্সিল নির্বাচন কমিশন-২০১৮’এর চেয়ারম্যান আসিফ আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির অন্যান্যরা হলেন, আইপিপি-জোবায়ের আল মাহমুদ, সহ-সভাপতি আব্দুল মান্নান মুন্না, আশফাকুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম নকিব, আব্দুল কাদের, কোষাধ্যক্ষ-মাহামুদুল ইসলাম মিলন, এডিটর-মুমতারিন জান্নাত ঐশী, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর-রুদ্র আজাদ, ক্লাব সার্ভিস ডিরেক্টর-আসাদুজ্জামান।
এছাড়াও কমিটিতে পিপি এক্স-রোটার্যাক্টর অধ্যাপক কবিরুল বাশার, পিপি রোটার্যাক্ট- স্বপন কুমার হালদারকে উপদেষ্টামন্ডলীর সদস্য করা হয়েছে।
জাহিদুর রহমান/এসএম





