চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী তাপস নিহতের পর হলে অভিযান চালিয়ে ২৭ ছাত্র আটক করা হয় এবং এ সময় বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের ঞটনায় ঘটনায় ৬৫ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।রোববার রাতে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশা ও ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন ভিএক্স’র নেতা রুবেল দে সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামী করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি মো. ঈসমাইল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহজালাল হলে তল্লাশী চালিয়ে ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২০টি রামদা এবং অন্তত ২০ টি লোহার রড ও চাপাতি উদ্ধার করে পুলিশ।
ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর পর পুলিশ এ তল্লাশী চালায়। বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে।
ইআর





