চাঁদাবাজির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল শাখা সভাপতি কে এম ফজলে রাব্বি শাওনের পদ স্থগিত করা হয়েছে। এছাড়া,তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
জাবি শাখা সাধারন সম্পাদক রাজিব আহমেদ রাসেল জানান,শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ নন্দী ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বৈঠকে বসেন। এসময় শাওনকেও উপস্থিত করা হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, শনিবার রাতে বিভিন্ন অনলাইনে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির নিউজ প্রকাশিত হয়।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]