ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে।

শুক্রবার সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে।

ঈদের ছুটি শেষে ২৪ জুলাই সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবসিক হল খুলে দেওয়া হবে বলে জানা যায়। পর দিন শনিবার থেকে যথারিতি আ্যকাডেমিক ও প্রশাসনিক কর্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৫ জুলাই থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও আগামী কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।

বৃহস্পতিবার প্রশাসনিক কাজের শেষ কার্যদিবস। পর দিন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যগ করতে হবে।

এদিকে নির্ধারিত সময়ের দুই দিন আগেই ঈদের ছুটি ঘোষণা করায় বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত হওয়াতে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এসএইচ