বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০১৮'তে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ সমর্থিত পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয় হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের সবকটিতেই জয়ী হয়েছে তারা।  অপরদিকে ‘নীল দল’ ঘোষিত প্যানেলের কেউ জয়লাভ করতে পারেনি। মঙ্গলবার দিনব্যাপি ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার এবং সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার, কোষাধ্যক্ষ পদে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর আলম সিদ্দিক, যুগ্ম সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিউর রহমান।

এছাড়াও প্রগতিশীল প্যানেলের ১০টি সদস্য পদে জয়লাভ করা শিক্ষকবৃন্দ হলেন ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নিরব, গণিত বিভাগের অধ্যাপক আর এম হাফিজুর রহমান সেলিম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান রিপন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক বিপুল হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের প্রভাষক প্রদীপ কুমার সরকার, গণিত বিভাগের বিভাগীয় প্রধান কমলেশ চন্দ্র রায়, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান প্রমুখ।

ইভান/জারিফ