২০১৬-১৭ সেশনের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মেডিক্যাল এডুকেশন বিভাগের পরিচালক ও পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষার ফল নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) ফল পাওয়া যাবে।
এবার মোট এবার মোট আবেদনকারী ছিল ৯০ হাজার ৪২৬ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ৮৬ হাজার ৮৯৫ জন। অনুপস্থিত ছিল তিন হাজার ৮২৮ জন।
সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা তিন হাজার ১২১। বেসরকারি কলেজে আসন সংখ্যা ছয় হাজার ২০৫।
কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই ফল প্রকাশের সকল কাজ শেষ করা হয়। পরীক্ষার্থীদের ওএমআর শিট চেক ও পুণ:চেক করতে একটু সময় নিয়েছে।
গত শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত দেশের ১৮টি মেডিক্যাল কলেজের ৩৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমবি





