জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

রোববার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটে ছাত্রদের জন্য মোট ২৭০টি আসনের বিপরীতে দুই হাজার ৭৩৯ জন এবং ছাত্রীদের জন্য মোট ১৮০টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৮২৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা জানতে ভিজিট করুন:http://www.juniv.edu/admissionresults

এআই